১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাজারে এল অপোর রেনো ১৪ সিরিজ ফাইভজি স্মার্টফোন

স্মার্টফোনটির দুইটি মডেল এসেছে। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ‘রেনো১৪ ফাইভজি’ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ‘রেনো১৪ এফ ফাইভজি’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ‘রেনো১৪ সিরিজ ফাইভজি’ স্মার্টফোন নিয়ে এল চীনের স্মার্টফোন ব্র্যান্ড অপো।

ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন এ শট’-এর অংশ হিসেবে ঢাকায় এক অনুষ্ঠানে নিজেদের ‘রেনো১৪ সিরিজ ফাইভজি’ স্মার্টফোনটি উন্মোচন করেছে ব্রান্ডটি।

এ উন্মোচন অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্স করেছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল।

অপো বলেছে, ‘কালচার ইন এ শট’ উদ্যোগের অংশ হিসেবে তারা তুলে ধরছে কীভাবে আধুনিক ইমেজিং টুল ব্যবহারে সংস্কৃতিকে ডিজিটালি সংরক্ষণ করা যায়। দেশে এই ক্যাম্পেইনের সূচনা হয়েছে ‘দ্য স্টোরি অফ জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ফাইভজি’র মাধ্যমে।

দেশের বাজারে ‘রেনো১৪ সিরিজ ফাইভজি’ স্মার্টফোনটির দুইটি মডেল এসেছে। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ‘রেনো১৪ ফাইভজি’ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ‘রেনো১৪ এফ ফাইভজি’। 

ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির দাম ৭৯ হাজার ৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির দাম ৪২ হাজার ৯৯০ টাকা। এসব ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ মানের হার্ডওয়্যার ও উন্নত এআই ইমেজিং টুলস।

অপোর দাবি, এ স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যার মাধ্যমে কম আলোতেও অপেক্ষাকৃত পরিষ্কার ছবি তোলা সম্ভব। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেন্সরওয়ালা ৩.৫এক্স টেলিফটো লেন্সযুক্ত ক্যামেরা। নতুন ফোনটির ফোকাস ফ্ল্যাশ আগের মডেলের চেয়ে দশ গুণ উজ্জ্বল।  এতে আছে ট্রিপল-ফ্ল্যাশ সিস্টেম।

অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা দেবে বলে দাবি অপোর।

ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ পাবেন। ফোনের ‘এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন’ ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করতে পারবেন বলে দাবি করেছে অপো।

ব্রান্ডটি বলেছে, দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং যোগ করেছে। পাশাপাশি আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স আছে।

রেনো১৪ সিরিজ ফাইভজিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেইমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০। ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্সও ব্যবহার করেছে অপো।

ফোন কেনার সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ।