১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে মটোরোলার নতুন ফিচার ফোন

ফোনটিতে রয়েছে অটো কল রেকর্ডিং ফিচার। সঙ্গে মিলবে ইউএসবি টাইপ-সি চার্জিং, ব্লুটুথ, বাংলা কি-প্যাড, তারবিহীন এফএম রেডিও এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি।

দেশের বাজারে মটোরোলার নতুন ফিচার ফোন
ফোনটি কালো ও হালকা বেগুনি এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। ছবি: মটোরোলা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 12:52 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ ও ইলেকট্রনিক্স প্রযুক্তি কোম্পানি মটোরোলা।

ফিচার ফোন বা বাটন ফোন হলেও এতে আছে বাংলা কি-প্যাড, ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা, আধুনিক সংস্করণের ব্লুটুথ, তারবিহীন এফএম রেডিও এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি।

ফোনে আরেকটি দরকারি ফিচার আছে যেটি ফিচার ফোনে সাধারণত পাওয়া যায় না। ফোনটিতে রয়েছে অটো কল রেকর্ডিং ফিচার। এতে দুই ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, মেমরি কার্ড, প্রচলিত অডিও জ্যাক এবং এলইডি টর্চলাইট রয়েছে। ব্যবহারকারীদের জন্য এতে অফিসিয়াল ওয়ারেন্টিও থাকছে।

‘মটোরোলা এ৩০০ ২০২৬’ ফোনটির দাম ২ হাজার ৩৫০ টাকা। ফোনটি কালো ও হালকা বেগুনি এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

‘মটোরোলা এ৩০০ ২০২৬’ মডেলের ফোনটি বাজারজাত করছে বাংলাদেশে মটোরোলা ফিচার ফোনের ডিস্ট্রিবিউটর ‘টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড’।

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের পরিচালক আসিফুর রহমান খান বলেছেন, “নতুন এ ফোনে নির্ভরযোগ্যতা, সহজ ব্যবহার ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ফোন খুঁজছেন- এমন ব্যবহারকারীদের জন্য ফোনটি উপযোগী হবে।”