১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না

এদিন শেয়ারটির সর্বোচ্চ দর উঠেছিল ২১১ টাকা ২০ পয়সা।

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না
রত্না পাত্র

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 05:24 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর মেয়ে রত্না পাত্র কোম্পানির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মূল বাজার ও ব্লক মার্কেট থেকে বাজার দরে তিনি এসব শেয়ার কিনবেন।

নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানের পরিচালকদের শেয়ার কেনাবেচার আগে তা ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

রত্না পাত্র স্কয়ার ফার্মার পরিচালক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এর আগে ৫ জানুয়ারি তার ভাই, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। ফলে ১০ দিনের ব্যবধানে ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা এল স্যামসন এইচ চৌধুরীর উত্তরসূরিদের তরফে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিনের শেষে স্কয়ারফার্মার শেয়ার হাতবদল হয় ২০৯ টাকা ৮০ পয়সা দরে। আগের দিন শেয়ার প্রতি দর ছিল ২০৯ টাকা। একদিনের ব্যবধানে দর বেড়েছে ৮০ পয়সা বা শূন্য দশমিক ৩৮ শতাংশ।

এদিন শেয়ারটির সর্বোচ্চ দর উঠেছিল ২১১ টাকা ২০ পয়সা।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ২০২৪-২৫ অর্থবছরে স্কয়ার ফার্মার নিট মুনাফা ছিল ২ হাজার ৩৯৬ কোটি ৭৯ লাখ টাকা। শেয়ারধারীদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

গত এক বছরের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ দর উঠেছিল ২৩২ টাকা ২০ পয়সা।