২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পুঁজিবাজারের রূপান্তর পরিকল্পনা আগামী বাজেটে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুঁজিবাজারকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাত থেকে বের করে সবার অংশগ্রহণের জায়গায় নিয়ে যাওয়া হবে, বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 02:01 AM

Updated : 26 Aug 2026, 03:07 PM

প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পুঁজিবাজারের অসুখ চিহ্নিত। এখন ভঙ্গুর সেই বাজার উদীয়মান বাজারে নিয়ে যেতে কাজ করবে সরকার। এজন্য আগামী বাজেটে পুঁজিবাজারের রুপান্তরের সেই পরিকল্পনা থাকবে।

পুঁজিবাজারভিত্তিক প্রতিবেদকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত নতুন সরকারের সময়ে পুঁজিবাজার বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাজধানীর পল্টনে একটি হোটেলে এ সেমিনারে তিনি বলেন, ‘‘সবচেয়ে বড় ঘাটতি হয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর দিক থেকে বাজার তদারকিতে। বাস্তবতা অনুযায়ী বাজারভিত্তিক তদারকি হয়নি। অর্থ মন্ত্রণালয়, বিএসইসি ও এফআরসি সেভাবে কাজগুলো করতে পারেনি।’’

পুঁজিবাজারকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাত থেকে বের করে সবার অংশগ্রহণের জায়গায় নিয়ে যাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘প্রবাসীদের জন্য বিশেষ 'ইনভেস্টমেন্ট গেটওয়ে' তৈরির পরিকল্পনা রয়েছে, যাতে তারা সহজে দেশের বাজারে বিনিয়োগ করতে পারেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ, 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়রাম্যান একেএম হাবিবুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থান করেন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সহসভাপতি মনিরুজ্জমান, অ্যাসোসিয়েশেন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি রিয়াদ মাহমুদ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার।

সিএমজেএফ সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় সেমিনারে সংগঠনের সভাপতি মনির হোসেন বক্তব্য রাখেন।