১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউরোমানি অ্যাওয়ার্ডসে 'বেস্ট ফর ইক্যুইটিস' পুরস্কার পেল শান্তা ইক্যুইটি

শান্তা ইক্যুইটি বলেছে, দেশের পুঁজিবাজারের উন্নয়নে ‘গুরুত্বপূর্ণ অবদান’ এবং ইক্যুইটি বাজারের লেনদেনে ‘সাফল্যের’ জন্য এ স্বীকৃতি পেয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2024, 11:19 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

ইউরোমানি সিকিউরিটিজ হাউসেস অ্যাওয়ার্ডসে  'বেস্ট ফর ইক্যুইটিস ইন বাংলাদেশ' স্বীকৃতি পেয়েছে শান্তা ইক্যুইটি। 

সোমবার শান্তা ইক্যুইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দেশের পুঁজিবাজারের উন্নয়নে ‘গুরুত্বপূর্ণ অবদান’ এবং ইক্যুইটি বাজারের লেনদেনে ‘সাফল্যের’ জন্য এ স্বীকৃতি মিলেছে।

লন্ডনভিত্তিক অর্থ ও বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন ইউরোমানি বিশ্বব্যাপী ব্যাংকিং এবং পুঁজিবাজার নিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের পুঁজিবাজারে ভালো পারফর্ম করা কোম্পানিগুলোকে পুরস্কার দিয়ে থাকে।

২০২২ সালে যাত্রা করা শান্তা ইকুইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুবায়েত-ই-ফেরদৌস বলেন, “শান্তা ইক্যুইটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা উন্নত গ্রাহক সেবা এবং উদ্ভাবনী সমাধানের পাশাপাশি স্বচ্ছতা, পেশাদারত্ব, এবং টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারের উৎকর্ষ সাধন করতে চেয়েছি। সামনের দিনগুলোতে আমরা আমাদের বিনিয়োগকারী এবং অংশীদারদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আরও বেশি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।”