গ্যালারির উন্মাদনা, জার্মানির কান্না ও প্যারাগুয়ের উল্লাস
বস্টনের গ্যালারিতে জার্মান সমর্থকদের হর্ষধ্বনি বেশি শোনা গেল, ম্যাচ শুরুর আগে থেকে তাদের উচ্ছ্বাসও ক্যামেরার চোখে বেশি ধরা পড়ল। ম্যাচ শেষে সবকিছু বদলে গেল। টাইব্রেকারে প্রিয় দলের হারে তাদের রঙিন উপস্থিতি ফিকে হয়ে গেল। আর নতুন এক ইতিহাস গড়ার আনন্দে মেতে উঠল প্যারাগুয়ে শিবির। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল লাতিন আমেরিকার দলটি। ছবি: রয়টার্স