২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের এই জয় কোচের জন‍্য

সদ‍্য মা হারানো কোচ দিদিয়ে দেশোঁর জন‍্য কিছু করতে উন্মুখ ছিলেন ফুটবলাররা।

ফ্রান্সের এই জয় কোচের জন‍্য
ফ্রান্স কোচ দিদিয়ে দেশোঁ (বাঁয়ে) ও সহকারী কোচ স্তেফোঁ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 03:29 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

বিশ্বকাপ দলে থাকা ফুটবলাররা কিছু করতে চেয়েছিলেন সদ‍্য মা হারানো কোচ দিদিয়ে দেশোঁর জন‍্য। সেই চেষ্টাতেই উসমান দেম্বেলে, দিজিরে দুয়েরা উড়িয়ে দিলেন নরওয়েকে। 

বস্টনে শুক্রবার ‘আই’ গ্রুপের শেষ রাউন্ডে ৪-১ গোলের জয় পায় দুইবারের বিশ্বকাপ জয়ীরা। হ‍্যাটট্রিক করেন দেম্বেলে, অন‍্যটি দুয়ে। এই জয়ে নিশ্চিত হয় ফ্রান্সের গ্রুপ শ্রেষ্ঠত্ব।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশে ফিরে যান দেশোঁ। তার অনুপস্থিতিতে নরওয়ে ম্যাচে টাচলাইনে ছিলেন সহকারী কোচ স্তেফোঁ। ম‍্যাচ শেষে তিনি জানালেন, পরদিন দলের অনুশীলনে থাকবেন প্রধান কোচ।

“খেলোয়াড়রা সেটাই করেছে, যেটা ওদের করতে হতো। ওরা দিদিয়ের খুব ঘনিষ্ট, সে কারণেই তার জন‍্য মাঠে আজ বিশেষ কিছু করতে চেয়েছিল ওরা।”

২০০৯ সালে লিগ আঁর ক্লাব মার্সেইয়ে দেশোঁর সহকারী হিসেবে যোগ দেন স্তেফোঁ। তিন বছর পর দেশোঁর সঙ্গে ফ্রান্স জাতীয় দলে চলে আসেন তিনিও।

ফ্রান্সের বিপক্ষে নিজেদের নিয়মিত ১০ খেলোয়াড়কে খেলায়নি নরওয়ে। এই নিয়ে আলোচনার গভীরে যেতে চাইলেন না স্তেফোঁ।

“আমি বলছি না যে, নরওয়ে ভালো মানের নয়। তবে আজ ওদের মূল দল খেলেনি।”