২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

২০৩২ ইউরো আয়োজন করতে চায় ইতালি

টুর্নামেন্টটি আয়োজন করার জন্য উয়েফার কাছে প্রস্তাব দিয়েছে তুরস্কও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 08:20 PM

Updated : 12 Apr 2023, 08:20 PM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ২০৩২ সালের আসরটি আয়োজন করতে চায় ইতালি। এজন্য উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে তারা।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন এফআইজিসি বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।

আসরটি আয়োজনের অনুমতি পেলে ১০টি শহরে ম্যাচ হবে বলে জানিয়ে দিয়েছে এফআইজিসি; মিলান, তুরিন, ভেরোনা, জেনোয়া, বোলোনিয়া, ফ্লোরেন্স, রোম, নেপলস, বারি ও কাইয়ারিতে।

ইতালি প্রাথমিকভাবে ২০২৮ ইউরো কিংবা ২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু গত বছর এফআইজিসি বলেছিল, ২০৩২ ইউরো আয়োজন করলে দেশের স্টেডিয়াম অবকাঠামো আধুনিকীকরণের জন্য বেশি সময় পাবে তারা।

২০২৮ কিংবা ২০৩২ ইউরো আয়োজনের জন্য বুধবার তুরস্কও বিড জমা দিয়েছে। ব্রিটেন ও আয়ারল্যান্ড ২০২৮ ইউরো যৌথভাবে আয়োজন করতে চায়।

উয়েফা জানিয়েছে, সামনের মাসগুলিতে ‘প্রতিটি বিড মূল্যায়ন করে’ অক্টোবরে সংস্থাটির কার্যনির্বাহী কমিটি উভয় আসরের স্বাগতিক স্বত্বের ওপর ভোট দেবে।