২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বোর্নমাউথে যোগ দিলেন ব্রাজিলের নেতো

বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষে ‘ফ্রি এজেন্ট’ হয়ে ইংলিশ ক্লাবটিতে নাম লেখালেন এই গোলরক্ষক।

বোর্নমাউথে যোগ দিলেন ব্রাজিলের নেতো

নেতো। ছবি: বোর্নমাউথের টুইটার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 07:13 PM

Updated : 08 Aug 2022, 07:13 PM

ইতালি ও স্পেনের পর এবার ইংলিশ ফুটবলে নাম লেখালেন ব্রাজিলিয়ান গোলরক্ষক নেতো। এক বছরের চুক্তিতে এএফসি বোর্নমাউথে যোগ দিয়েছেন তিনি।

প্রিমিয়ার লিগের ক্লাবটি রোববার এক বিবৃতিতে নেতোকে দলে ভেড়ানোর কথা জানায়। বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি ট্রান্সফারে ৩৩ বছর বয়সীকে পেয়েছে দলটি।

স্পেনের আরেক ক্লাব ভালেন্সিয়া থেকে ২০১৯ সালের জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেওয়া নেতো সেখানে খেলেন তিন বছর। এর আগে ইতালির ফুটবলে খেলেছিলেন ফিওরেন্তিনা ও ইউভেন্তুসের হয়ে।

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে নেতোর। ২০১৮ সালের সেপ্টেম্বরে খেলেছিলেন ম্যাচটি।