১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৭ পর্যন্ত রিয়ালে সেবাইয়োস

স্প্যানিশ এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 05:42 PM

Updated : 23 Jun 2023, 05:42 PM

রিয়াল মাদ্রিদের সঙ্গে দানি সেবাইয়োসের সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে। স্প্যানিশ এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি।

আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত সেবাইয়োসের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায় রিয়াল।

রিয়াল বেতিস থেকে ২০১৭ সালে ৬ বছরের চুক্তিতে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেন সেবাইয়োস। মাঝে এই স্প্যানিয়ার্ডকে ধারে আর্সেনালে খেলতে পাঠায় রিয়াল। গত বছর সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরে আসেন তিনি।

চার মৌসুমে মাদ্রিদের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২০ ম্যাচ খেলেছেন সেবাইয়োস। এই সময়ে মোট ১১টি শিরোপা জিতেছেন তিনি। যেখানে আছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি লা লিগা, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি করে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রের শিরোপা।

স্পেনের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন সেবাইয়োস। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ স্প্যানিশ দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।