২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

২০২৫ উইমেন’স ইউরো হবে সুইজারল্যান্ডে

প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করবে সুইসরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 09:41 PM

Updated : 04 Apr 2023, 10:37 PM

আগামী উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৫ সালের আসরটি বসবে সুইজারল্যান্ডে।  

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা মঙ্গলবার বিবৃতি দিয়ে স্বাগতিক দেশ চূড়ান্ত করার কথা জানায়। 

আয়োজক স্বত্ব পেতে সুইজারল্যান্ড পেছনে ফেলেছে তিন প্রতিদ্বন্দ্বীকে। ফ্রান্স ও পোল্যান্ডের পাশাপাশি ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন যৌথভাবে আসরটি আয়োজন করতে চেয়েছিল। 

সবশেষ ২০২২ সালের আসর বসেছিল ইংল্যান্ডে। রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ফাইনালে হারিয়ে শিরোপা উৎসব করেছিল স্বাগতিকরা।