১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিভারপুল ছেড়ে বায়ার্নে যাওয়াকে ‘সঠিক সিদ্ধান্ত’ বলছেন দিয়াস

বায়ার্ন মিউনিখের হয়ে খেলা খুব উপভোগ করছেন কলম্বিয়ান এই ফরোয়ার্ড।

লিভারপুল ছেড়ে বায়ার্নে যাওয়াকে ‘সঠিক সিদ্ধান্ত’ বলছেন দিয়াস
রেয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করার পর লুইস দিয়াসের (বাঁয়ে) উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 08:24 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

বায়ার্ন মিউনিখে সময়টা বেশ ভালো কাটছে লুইস দিয়াসের। নতুন ঠিকানায় দ্রুত মানিয়ে নেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড দলটির হয়ে খেলা উপভোগ করছেন। এখন তার মনে হচ্ছে, লিভারপুল ছেড়ে জার্মান ক্লাবটিতে যোগ দেওয়া ছিল সঠিক সিদ্ধান্ত।

গত জুলাইয়ে ৭ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে বায়ার্নে পাড়ি জমান দিয়াস। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন তিনি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১৮টি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রেয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারায় বায়ার্ন। দলের প্রথম গোলটি করেন দিয়াস।

১৪ বছর পর ইউরোপ সেরার প্রতিযোগিতার নক আউট পর্বে রেয়ালকে হারাতে পেরেছে বায়ার্ন। দলটির দীর্ঘ অপেক্ষার অবসানের পথে বড় ভূমিকা রাখা দিয়াস ম্যাচ শেষে বললেন, এখানে এসে সঠিক কাজটিই করেছেন তিনি।

“বায়ার্নে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আমি খুবই খুশি এবং প্রতিটি ম্যাচ উপভোগ করছি।”

“খুব ভালো অনুভব করছি। ভালো অবস্থায় আছি। এর মানে দলকে সহায়তা করতে আমি প্রস্তুত।”

২০২২ সালের জানুয়ারিতে পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ১৪৮ ম্যাচ খেলে ৪১ গোল করেন দিয়াস। অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে জেতেন একটি করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ও দুটি লিগ কাপ। এবার বায়ার্নের জার্সিতে আরও শিরোপা জয়ের অভিযানে আছেন তিনি।