১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইতালিয়ান কাপ জিতে ইন্টার মিলানের ডাবল

১০ দিনের ব্যবধানে দুটি শিরোপা শিরোপা জিতল মিলান।

ইতালিয়ান কাপ জিতে ইন্টার মিলানের ডাবল
লিগের পর ইতালিয়ান কাপ জয়ের উল্লাস ইন্টার মিলানের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 03:14 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ঘরোয়া ফুটবলে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় আরেকটি শিরোপা জিতল ইন্টার মিলান। ফাইনালে লাৎসিওকে সহজেই হারিয়ে ইতালিয়ান কাপ ঘরে তুলল তারা।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার শিরোপা লড়াইয়ে ২-০ গোলে জিতেছে ক্রিস্তিয়ান কিভুর দল। প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস।

প্রতিযোগিতাটিতে এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার চ্যাম্পিয়ন হলো ইন্টার।  

লক্ষ্যে প্রথম কোনো শট নেওয়ার আগেই এগিয়ে যায় তারা। চতুর্দশ মিনিটে আত্মঘাতী গোল করেন লাৎসিও ডিফেন্ডার মারুসিচ।

এরপর চাপ বাড়ায় আগেই লিগ শিরোপা নিশ্চিত করা ইন্টার। দ্রুত দ্বিতীয় সাফল্যও পায় তারা। ৩৫তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্তিনেস।

এই মাসের প্রথম সপ্তাহে পার্মাকে একই ব্যবধানে হারিয়ে, তিন রাউন্ড বাকি থাকতে সেরি আ চ্যাম্পিয়ন হয় ইন্টার।