১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিউক্যাসল ছাড়লেন এডি হাউ

নতুন মৌসুম শুরুর আগে সময় বেশি না থাকায়, দ্রুত নতুন প্রধান কোচ নিয়োগের চেষ্টায় আছে ক্লাবটি।

নিউক্যাসল ছাড়লেন এডি হাউ
নিউক‍্যাসল ইউনাইটেডের বিদায়ী কোচ এডি হাউ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 10:28 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

নতুন মৌসুম শুরুর তিন সপ্তাহ আগে নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব ছেড়ে দিলেন প্রধান কোচ এডি হাউ। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ডাগআউটে প্রায় পাঁচ বছর কাটানোর পর, শুক্রবার পদত্যাগ করলেন হাউ।  

গত মৌসুমটা আশানুরূপ কাটেনি নিউক্যাসলের। লিগে ৩৮ ম্যাচের কেবল ১৪টি জিতে ১২ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।

হাউয়ের শেষটা ভালো না হলেও, তার কোচিংয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগে ওঠে নিউক্যাসল। ২০২৪-২৫ মৌসুমে লিগ কাপও জয় করে ক্লাবটি।

সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে হাউ বলেন, “অনেক চিন্তা-ভাবনা করে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার দায়িত্ব থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়।”

আগামী ২১ অগাস্ট প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে। দু্ই দিন পর, লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে যাত্রা শুরু করবে নিউক্যাসল।

নিউক্যাসল জানিয়েছে, নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিযা অনেকটা এগিয়ে গেছে।

বিবিসির খবর, জার্মান কোচ মাটিয়াস ইয়াইসলা হতে পারেন দলটির প্রধান কোচ।