১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন সাগর ও হিমেল

১৯৮৭ সালের মোশাররফ হোসেনের পর সাগর ও হিমেলের নাম উঠল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশি সাঁতারুদের তালিকায়।

ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন সাগর ও হিমেল
মাহফিজুর রহমান সাগর (বাঁয়ে) ও নাজমুল হক হিমেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 10:10 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

সবশেষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন মোশাররফ হোসেন, ১৯৮৭ সালে। এর ৩৭ বছর পর এই তালিকায় নাম উঠল বাংলাদেশের দুজন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলের।

বাংলাদেশ ও ভারতের চার জন ইংলিশ চ্যানেল পাড়ি দিতে রিলে সাঁতারে অংশ নিয়েছিলেন। তাদের সময় লেগেছে ১২ ঘন্টা ১০ মিনিট। এদের মধ্যে হিমেল কিশোরগঞ্জ জেলা ও সাগর পাবনা জেলা থেকে উঠে আসা সাঁতারু।

এর আগে বাংলাদেশের তিন জন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতারে পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তখন। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

দুই বারের অলিম্পিয়ান সাগর মূলত ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার স্লটের খোঁজে ছিলেন। সঙ্গী হিসেবে চীনা প্রবাসী হিমেলকে পেয়ে যান তিনি। দুজনের নাম এবার উঠল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারুদের তালিকায়।