১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জর্ডান ও ইরানের বিপক্ষে অ্যাঙ্গোলার প্রীতি ম্যাচ বাতিল

২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা দল দুটির বিপক্ষে দুবাইয়ে খেলার কথা ছিল অ্যাঙ্গোলার।

জর্ডান ও ইরানের বিপক্ষে অ্যাঙ্গোলার প্রীতি ম্যাচ বাতিল
অ্যাঙ্গোলা জাতীয় ফুটবল দল। ছবি: আফ্রিকা কাপ অব নেশন্স ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 10:14 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে জর্ডান ও ইরানের বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ বাতিল করেছে অ্যাঙ্গোলা।

জর্ডান ও ইরান দুই দলই আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে; তাদের বিপক্ষে মার্চের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খেলার কথা ছিল অ্যাঙ্গোলার। 

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ম্যাচ দুটি বাতিল করার কথা বুধবার জানিয়েছে অ্যাঙ্গোলান ফুটবল ফেডারেশন।

অ্যাঙ্গোলা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। মার্চের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে আর কোনো ম্যাচ তারা খেলবে না। আবার তারা প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামবে আগামী সেপ্টেম্বরে, ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে।