১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইয়োকেরেশের শেষের গোলে লেভানদোভস্কিদের আশা মাড়িয়ে বিশ্বকাপে সুইডেন

এক আসর পর আবার বিশ্বকাপে দেখা যাবে সুইডেনকে।

ইয়োকেরেশের শেষের গোলে লেভানদোভস্কিদের আশা মাড়িয়ে বিশ্বকাপে সুইডেন
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 06:17 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ম্যাচ জুড়ে লড়াই হলো জমজমাট। পিছিয়ে পড়ে দুইবার সমতা ফেরাল পোল্যান্ড। তৃতীয় দফায় আর পারল না তারা। ভিক্তর ইয়োকেরেশের শেষের গোলে বিশ্বকাপের টিকেট পেল সুইডেন।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের প্লে অফের ফাইনালে ৩-২ গোলে জিতেছে সুইডেন। 

এক আসর পর বিশ্বকাপে খেলবে সুইডেন। দুই আসর পর বিশ্ব মঞ্চে দেখা যাবে না রবের্ত লেভানদোভস্কির পোল্যান্ডকে।

১৯তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গার গোলে এগিয়ে যায় সুইডেন। ৩৩তম মিনিটে পোল্যান্ডকে সমতায় ফেরান নিকোলা জালেভস্কি।

৪৪তম মিনিটে স্বাগতিকরা আবার এগিয়ে যায় গুস্তাফের গোলে। ৫৫তম মিনিটে স্কোরলাইন ২-২ করেন কারোল। 

অতিরিক্ত সময়ের দিকে যখন এগিয়ে যাচ্ছিল ম্যাচ, তখনই ৮৮তম মিনিটে সুইডেনকে তৃতীয় দফায় এগিয়ে নেন ইয়োকেরেশ। তাদের এক খেলোয়াড়ের শট পোল্যান্ড গোলরক্ষক ঠেকানোর পর, আরেকজনের শট পোস্টে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান আর্সেনাল ফরোয়ার্ড। উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।  

আরেক প্লে অফ ফাইনালে ইউরোপের সবচেয়ে ছোট দেশ কসোভোকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট পেয়েছে তুরস্ক। 

৫২ বছরের অপেক্ষার ইতি টেনে বিশ্বকাপে ডিআর কঙ্গো

আবার স্বপ্ন ভাঙল ইতালির, বিশ্বকাপে বসনিয়া