১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

ইরাকের ফুটবল অ‍্যাসোসিয়েশন জানিয়েছে, চুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়েছেন গ্রাহাম আর্নল্ড।

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ
গ্রাহাম আর্নল্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 12:52 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

আপাতত নতুন কোচ খুঁজতে হচ্ছে না ইরাকের। চুক্তির মেয়াদ ছয় মাস বাড়িয়ে এশিয়ান কাপ পর্যন্ত থাকছেন অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড। 

গত কয়েক সপ্তাহ ধরে আর্নল্ডের ভবিষ‍্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। সোমবার সেটার সমাপ্তি টেনে ইরাকের ফুটবল অ‍্যাসোসিয়েশন জানায়, আরও দুটি টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন ৬৩ বছর বয়সী কোচ।

আগামী মাসে সৌদি আরবে হবে গালফ কাপ। আগামী বছরের শুরুতে সেখানে হবে এশিয়ান কাপ। 

৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইরাককে বিশ্বকাপে ফেরান আর্নল্ড। উত্তর আমেরিকা আসরে তিন ম‍্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় এশিয়ার দেশটি। শক্তিশালী ‘আই’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ছিল ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।