১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছিটকে গেলেন বায়ার্নের টিনএজার কার্ল

ঊরুর চোটে ভুগছেন ১৮ বছর বয়সী জার্মান মিডফিল্ডার।

ছিটকে গেলেন বায়ার্নের টিনএজার কার্ল
১৮ বছর বয়সী লেনার্ট কার্ল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 09:14 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। ঊরুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির টিনএজার লেনার্ট কার্ল।

চলতি মৌসুমে বুন্ডেসলিগায় অভিষেক হয় ১৮ বছর বয়সী কার্লের। লিগে ২৪ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সঙ্গে চারটি অ্যাসিস্ট করেছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৯ গোলে করেছেন কার্ল।

ছন্দে থাকা এই তরুণের ডান ঊরুর পেছনের পেশি ছিঁড়ে গেছে। বায়ার্নের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। বেশ কিছু দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে, নিশ্চিত করেছে বায়ার্ন।

বুন্ডেসলিগায় শীর্ষে আছে বায়ার্ন, দ্বিতীয় স্থানের বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রেয়াল মাদ্রিদকে হারিয়েছে দলটি।