১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউক্যাসল ছাড়ছেন ট্রিপিয়ার

এই ডিফেন্ডারের সাড়ে চার বছরের নিউক্যাসল অধ্যায় শেষ হচ্ছে মৌসুম শেষে।

নিউক্যাসল ছাড়ছেন ট্রিপিয়ার
কিরান ট্রিপিয়ার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 09:28 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

নিউক্যাসল ইউনাইটেডে কিরান ট্রিপিয়ারের সাড়ে চার বছরের অধ্যায়ের ইতি ঘটছে যাচ্ছে। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন এই ইংলিশ ডিফেন্ডার। 

মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হবে ট্রিপিয়ারের। এরপর তার চলে যাওয়ার কথা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে প্রিমিয়ার লিগের দলটি।  

সৌদি আরবের একটি কনসোর্টিয়াম ক্লাবটির মালিকানা কিনে নেওয়ার পর, প্রথম খেলোয়াড় হিসেবে ২০২২ সালের জানুয়ারিতে আতলেতিকো মাদ্রিদ থেকে নিউক্যাসলে যোগ দেন ট্রিপিয়ার।

সেই সময় প্রিমিয়ার লিগে নিউক্যাসল অবনমন অঞ্চলে ছিল। এডি হাওয়ের কোচিংয়ে দলটির পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ট্রিপিয়ার।

গত মৌসুমে নিউক্যসলের লিগ কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি, সাত দশকের মধ্যে তাদের প্রথম শিরোপা সেটি। এছাড়া ২০২৩ ও ২০২৫ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগে তোলার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখেন ২৫ বছর বয়সী রাইট-ব্যাক।

২০২৪ সালের অগাস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া ট্রিপিয়ার নিউক্যাসলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৫৭ ম্যাচ।