১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৭ জনকে বাদ দিয়ে বাংলাদেশের চূড়ান্ত দল

রক্ষণভাগ থেকে চার ও আক্রমণভাগ থেকে তিন জনকে বাদ দিয়েছেন নতুন কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 04:14 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

প্রাথমিক দলে ১২ জন ডিফেন্ডার রেখেছিলেন বাংলাদেশের নতুন প্রধান কোচ টমাস ডুলি। স্বাভাবিকভাবেই তাই এখান থেকে বেশ কয়েক জনকে বাদ দিতেই হতো। আক্রমণভাগ থেকেও কাটা পড়েছে কয়েক জনের নাম।

সান ম্যারিনোর বিপক্ষে মাঠে নামার পাঁচ দিন আগে প্রাথমিক দল থেকে মোট সাত জনকে বাদ দিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন টমাস ডুলি।

রক্ষণভাগ থেকে বাদ পড়েছেন রহমত মিয়া, আব্দুল্লাহ ওমার, শাকিল হোসেন ও মঞ্জুরুর রহমান। আক্রমণভাগ থেকে বাদ পড়া তিন জন হলেন মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম ও মিনহাজুল করিম।

মাঝমাঠের কেউ বাদ পড়েননি। এখানে প্রত্যাশিতভাবে আছেন ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম

আগামী ৫ জুন মাঠে সান ম্যারিনোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এটাই হতে যাচ্ছে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে বাংলাদেশের লড়াই।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মার্মা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো

ডিফেন্ডার: তারিক রায়হান কাজি, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, ইসা ফয়সাল

মিডফিল্ডার: জামাল ভুইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, হামজা চৌধুরি, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজিম কিরমানি শাহ

ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম