১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হ্যামস্ট্রিংয়ের চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে আলিসন

আন্তর্জাতিক বিরতির পর দলের প্রথম ম‍্যাচে ব্রাজিলিয়ান গোলরক্ষককে পাওয়ার আশা করছেন না লিভারপুল কোচ আর্না স্লট।

হ্যামস্ট্রিংয়ের চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে আলিসন
লিভারপুল গোলরক্ষক আলিসন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

আর্না স্লটের শঙ্কাই সত্যি হলো। হ্যামস্ট্রিংয়ের চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। 

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার গালাতাসারাইয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান আলিসন। 

ম্যাচের শুরুর দিকে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ভিক্টর ওসিমেন। ৫৪তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান ওসিমেন। তার ওই শটটি ঠেকাতে গিয়েই চোট পেয়ে মাঠ ছাড়েন আলিসন। 

ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপকালে স্লট নিশ্চিত করেন, প্রিমিয়ার লিগের ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষককে পাচ্ছেন না। ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ জানালেন, কয়েক সপ্তাহের জন‍্য ছিটকে গেছেন আলিসন। 

“আলিসন আগামীকাল (শুক্রবার) দলের সঙ্গে থাকছে না এবং সে ব্রাজিল জাতীয় দলেও যোগ দিচ্ছে না। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচে তাকে পাওয়া গেলে আমি অবাক হব।” 

আলিসনের জায়গায় খেলতে পারেন জর্জিয়ার গোলকিপার জিওর্জি মামারদাশভিলি। গালাতাসারাইয়ের বিপক্ষে তিনিই নেমেছিলেন বদলি হিসেবে।