১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেল্লি

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সৌদি প্রো লিগে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেল্লি
গাব্রিয়েল মার্তিনেল্লি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 11:41 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

মৌসুমের শুরুতে নতুন চ‍্যালেঞ্জ খুঁজে নিলেন গাব্রিয়েল মার্তিনেল্লি। আর্সেনাল ছেড়ে আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

২৫ বছর বয়সী মার্তিনেল্লিকে পেতে ছয় কোটি পাউন্ড খরচ হয়েছে সৌদি প্রো লিগের দল আল হিলালের।

২০১৯ সালে আর্সেনালে যোগ দেন মার্তিনেল্লি। ইংলিশ চ‍্যাম্পিয়নদের হয়ে সাত বছরের অধ‍্যায়ের সমাপ্তি হলো এবার। এমিরেটস স্টেডিয়ামে তার চুক্তির মেয়াদ বাকি ছিল কেবল ১২ মাস। কোচ মিকেল আর্তেতা তাকে জানিয়ে দেন, নতুন মৌসুমের পরিকল্পনায় নেই তিনি। 

আল নাসরের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা আল হিলালে এর আগে যোগ দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড অলি ওয়াটকিনস। আক্রমণভাগে তিনি হবেন মার্তিনেল্লির সঙ্গী।

আর্সেনালের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেন ৫৩ ম‍্যাচ, করেন ১১ গোল। ২০০৪ সালের পর লন্ডনের ক্লাবটির প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে রাখেন অবদান। 

তবে চলতি মৌসুমে প্রথম দুই ম‍্যাচের দলেই জায়গা হয়নি তার। আর্তেতার বার্তা ছিল পরিষ্কার, ক্লাবে থাকলে এই মৌসুমে খেলার সময় পেতে খুব ভুগতে হবে। এরপর দ্রুতই নতুন ঠিকানা খুঁজে নিলেন মার্তিনেল্লি।