১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্সেনালে লুইস-স্কেলির ৫ বছরের চুক্তি

ইংলিশ ক্লাবটির হয়ে সব কিছু জিততে চান তরুণ ডিফেন্ডার।

আর্সেনালে লুইস-স্কেলির ৫ বছরের চুক্তি
মাইলস লুইস-স্কেলি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

আর্সেনালে নিজের ছাপ রাখতে চান মাইলস লুইস-স্কেলি, গড়তে চান লেগ্যাসি। সেই লক্ষ্যে ইংলিশ ক্লাবটির সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করেছেন তিনি। নতুন করে পাঁচ বছরের চুক্তি করেছেন ১৮ বছর বয়সী এই ডিফেন্ডার।

আর্সেনালের একাডেমিতে বেড়ে ওঠা লুইস-স্কেলি ক্লাবটির মূল দলে সুযোগ পান গত মৌসুমে। এরপর থেকে মিকেল আর্তেতার দলের নিয়মিতদের একজন হয়ে ওঠেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৪-২৫ মৌসুমে ৩৯ ম্যাচ খেলেন তিনি।

আর্সেনালের সঙ্গে লুইস-স্কেলির আগের চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। এখন তাকে আরও লম্বা সময়ের জন্য পাবে গানাররা।

লুইস-স্কেলির সঙ্গে নতুন চুক্তির কথা বৃহস্পতিবার জানায় আর্সেনাল। সেখানে তরুণ এই ফুটবলার বলেন ক্লাবটির প্রতি তার আবেগের কথা।

“ফুটবলে এখানে সম্ভাব্য সব কিছু জিততে চাই। বড় মঞ্চে শিরোপা জিততে চাই, সেই সঙ্গে এমন একজন হতে চাই যে সবসময় শেখে এবং পা মাটিতে রাখে, যা খুবই গুরুত্বপূর্ণ।”

গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করা লিভারপুলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হয় আর্সেনাল।