১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশের মানুষের মাঝে বিশ্বজয়ী স্পেন দল

আগের দিন দেশের মানুষকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন রদ্রি-ইয়ামালরা। এবার ট্রফি হাতে ফিরলেন তারা। বিমান থেকে বেরোনোর মুহূর্ত থেকে ক্যামেরার চোখ সেঁটে রইল তাদের ওপর। ইতিহাস গড়ার নায়কদের চলার প্রতিটা মুহূর্ত ধারণ না করলেই যেন নয়! দলটি প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর, তারা মিশে যায় লাখো ভক্ত-সমর্থকদের মাঝে। ট্রফি হাতে করে, ছাদখোলা বাসে তারা যায় সিবেলেস স্কয়ারে, স্প্যানিশদের যেকোনো উদযাপনের প্রাণকেন্দে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 01:38 AM

Updated : 11 Sep 2026, 03:42 PM