১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি ছেড়ে রোনালদোর সঙ্গী ব্রাজিলিয়ান তরুণ

ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার এক বছর পরই সৌদি প্রো লিগের ক্লাবে গেলেন আনজেলো গাব্রিয়েল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 06:14 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

ইংল্যান্ড ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন আনজেলো গাব্রিয়েল। চেলসির সঙ্গে চুক্তির এক বছর যেতেই সৌদি প্রো লিগের ক্লাব আল নাস্রে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

গণমাধ্যমের খবর, ১৯ বছর বয়সী গাব্রিয়েলকে দলে টানতে ২ কোটি ৫০ লাখ ডলার খরচ করেছে আল নাস্র। ক্লাবটিতে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে পাবেন এই তরুণ।

ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে গত বছর চেলসিতে যোগ দেন গাব্রিয়েল। কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। গত মৌসুম ধারে ফরাসি ক্লাব ত্রাসবুরে খেলেন এই ফুটবলার।

এবারের প্রাক-মৌসুমে চেলসির স্কোয়াডে ছিলেন গাব্রিয়েল। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাকাপাকিভাবে যোগ দিলেন তিনি সৌদি প্রো লিগের দলে।

১৫ বছর ৩০৮ দিন বয়সে সান্তোসের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক গাব্রিয়েলের। ব্রাজিলের জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন তিনি।