Published : 07 Aug 2026, 06:11 PM
পুরনো একটি ঘটনার জেরে এখন বিপাকে পড়েছেন ইংলিশ ফুটবলার আইভান টনি। তার বিরুদ্ধে নাইটক্লাবে ‘হামলার’ অভিযোগ আনা হয়েছে। যার জন্য আদালতেও হাজির হতে হবে এই ফরোয়ার্ডকে।
টনির বিরুদ্ধে লন্ডনের সোহোর একটি নাইটক্লাবে হামলার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
গত ৬ ডিসেম্বর ওয়ারডোর স্ট্রিটের একটি নাইটক্লাবে ওই কাণ্ড ঘটে। আট মাস আগের সেই ঘটনার জন্য টনির বিরুদ্ধে অভিযোগ আনা হয় গত ৩১ জুলাই।
লন্ডনের পুলিশ বিবৃতিতে বলেছে, “নর্থ্যাম্পটনের ৩০ বছর বয়সী আইভান টনির বিরুদ্ধে ৩১ জুলাই বৃহস্পতিবার, শারীরিক ক্ষতি ঘটানোর মতো হামলার অভিযোগ আনা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির হতে হবে।”
সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে গত মৌসুমে ৪২ গোল করেছেন টনি। ২০২৬ বিশ্বকাপের ইংল্যান্ডের দলেও ছিলেন তিনি। যেখানে আর্জেন্টিনার কাছে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় ইংলিশরা