১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামজা-শমিতদের নিয়ে ডুলির প্রথম দল

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করলেন এই কোচ।

হামজা-শমিতদের নিয়ে ডুলির প্রথম দল
জুনের শুরুতে সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ছবি: বাফুফে

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 03:38 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

নতুন দায়িত্ব বুঝে নেওয়ার কয়েকদিন মধ্যেই মূল চ্যালেঞ্জে নামতে হচ্ছে কোচ টমাস ডুলিকে। কয়েকদিন পর, সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি।

আগামী ৫ জুন মাঠে গড়াবে ম্যাচটি। এটাই হতে যাচ্ছে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে বাংলাদেশের লড়াই।

দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ও শমিত সোমদের নিয়ে ৩০ জনের প্রাথমিক তালিকা দিয়েছেন ডুলি।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মার্মা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো

ডিফেন্ডার: তারিক রায়হান কাজি, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমার, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মঞ্জুরুর রহমান

মিডফিল্ডার: জামাল ভুইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, হামজা চৌধুরি, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজিম কিরমানি শাহ

ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম