২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে নিউক্যাসল ইউনাইটেডের কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না এডি হাউ।

হাসপাতালে নিউক্যাসল ইউনাইটেডের কোচ
এডি হাউ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2025, 11:27 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিউক্যাসল ইউনাইটেড কোচ এডি হাউ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি।

নিউক্যাসল শনিবার এক বিবৃতিতে জানায়, ৪৭ বছর বয়সী হাউ কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছেন এবং শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

“তার জ্ঞান আছে এবং তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে।”

হাউয়ের হাত ধরে গত মাসে লিগ কাপ জিতে ঘরোয়া ফুটবলে ৭০ বছরের ট্রফি খরা কাটায় নিউক্যাসল। প্রিমিয়ার লিগের টেবিলে সাতে আছে দলটি।

২০২১ সালের নভেম্বরে নিউক্যাসলের দায়িত্ব নেন হাউ। তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৫ ম্যাচে দলটির জয় ৮৪টি, ড্র ৩৬টি ও হার ৪৫টি।