১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আলভারেসকে বার্সেলোনায় পাওয়ার আশায় পেদ্রি

‘আমি সবসময় বলেছি, বার্সায় সেরা খেলোয়াড়দের চাই,’ বললেন কাতালান দলটির মিডফিল্ডার পেদ্রি।

আলভারেসকে বার্সেলোনায় পাওয়ার আশায় পেদ্রি
হুলিয়ান আলভারেস ও পেদ্রি (ডানে)। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 10:28 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

আতলেতিকো মাদ্রিদ ছেড়ে হুলিয়ান আলভারেসের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন দিনকে দিন জোরাল হচ্ছে। কাতালান দলটির মিডফিল্ডার পেদ্রি বললেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে কাম্প নউয়ে পেলে খুশি হবেন তিনি।    

ইএসপিএন এর খবর, বার্সেলোনা, পিএসজিসহ ইউরোপের বড় বেশ কয়েকটি দল আলভারেসকে পেতে আগ্রহী। রেয়াল মাদ্রিদও এই মাসের শুরুতে জানায়, আলভারেসকে দলে পেতে তাদের ১৫ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আতলেতিকো। 

বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে জয়ের পর গত সোমবার আলভারেস ইএসপিএনকে জানান, তিনি ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানাতে আতলেতিকোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

গত কয়েক দিনে আলভারেসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সেলোনার দানি ওলমো, গাভি ও পাউ কুবার্সি। এবার আরটিভিইকে পেদ্রিও বললেন আলভারেসকে নিয়ে মুগ্ধতার কথা।

“আমার মনে হয়, এটা হওয়ার (দলবদল) জন্য অনেক কিছু হতে হবে। ক্লাবের বা খেলোয়াড়ের বিষয়ে আমি জড়াতে চাই না।”

“খেলোয়াড় হিসেবে হুলিয়ানকে পছন্দ করি। আমি সবসময় বলেছি, বার্সায় সেরা খেলোয়াড়দের চাই। যদি এটা (দলবদল) হয়, তাহলে (তাকে) স্বাগত জানাব।”