১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেভারকুজেনের নতুন কোচ নভেল

স্প্যানিশ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে জার্মান ক্লাবটি।

লেভারকুজেনের নতুন কোচ নভেল
কার্লেস মার্তিনেস নভেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 08:07 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

কাসপের হয়লুনকে ছাঁটাই করে নতুন কোচ নিয়োগ দিয়েছে বায়ার লেভারকুজেন। স্প্যানিশ কোচ কার্লেস মার্তিনেস নভেলকে দায়িত্ব দিয়েছে জার্মান ক্লাবটি।

৪২ বছর বয়সী নভেলের সঙ্গে দুই বছরের চুক্তি করার কথা বৃহস্পতিবার জানিয়েছে বুন্ডেসলিগার দলটি। 

ফরাসি ক্লাব তুলুজে তিন বছর দায়িত্ব পালন করে এবার জার্মানির ফুটবলে পাড়ি জমাচ্ছেন নভেল। তার কোচিংয়ে ২০২৫-২৬ মৌসুমের লিগ আঁয় নবম হয়েছে তুলুজ।

আর এক মৌসুম পরই লেভারকুজেনের চাকরি হারালেন ৫৪ বছর বয়সী ডেনিশ কোচ হয়লুন। তার দায়িত্বে বুন্ডেসলিগায় ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।