১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসি মিলান শিবিরে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্রিস্টিয়ান পুলিসিক।

এসি মিলান শিবিরে দুঃসংবাদ
ক্রিস্টিয়ান পুলিসিক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফেরার আগে একটা ধাক্কা খেয়েছে এসি মিলান। জাতীয় দলের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্লাবটির মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক।

সেরি আয় তৃতীয় স্থানে থাকা দলটি শুক্রবার জানিয়েছে, এমআরআই স্ক্যানে পুলিসিকের চোট ধরা পড়েছে। প্রাথমিকভাবে চোট তেমন গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। 

১০ দিন পর ২৭ বছর বয়সী উইঙ্গারের অবস্থার পুনঃমূল্যায়ন করা হবে।

এই চোটের কারণে ফিওরেন্তিনার বিপক্ষে রোববারের ম্যাচে খেলতে পারবেন না পুলিসিক।

প্রীতি ম্যাচে গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় যুক্তরাষ্ট্র। ওই ম্যাচেই অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জ‍্যাসন গেরিয়ার পেছন থেকে করা ট্যাকলে চোট পান পুলিসিক।

এবারের সেরি আয় এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪ গোল করে তালিকায় বোলোনিয়ার রিকার্দো অর্সোলিনির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন পুলিসিক। 

ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এসি মিলান।