১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছেন জাকা

বায়ার লেভারকুজেনের নতুন কোচ অবশ্য সুইস মিডফিল্ডারকে ধরে রাখতে চেয়েছিলেন।

২ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছেন জাকা
মিডফিল্ডার গ্রানিট জাকা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

আবার ইংলিশ ফুটবল ফিরলেন গ্রানিত জাকা। বায়ার লেভারকুজেন ছেড়ে সান্ডারল্যান্ডে যোগ দিয়েছেন সুইস মিডফিল্ডার।

গতবারের ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে এবারের প্রিমিয়ার লিগে উঠে আসা সান্ডারল্যান্ড বুধবার তিন বছরের চুক্তিতে জাকাকে দলে নেওয়ার কথা জানিয়েছে। গণমাধ্যমের খবর মতে, তাকে পেতে এক কোটি ৭৩ লাখ পাউন্ড খরচ হয়েছে ক্লাবটির।

আর্সেনালে সাত বছর কাটিয়ে ২০২৩ সালে লেভারকুজেনে যোগ দেন জাকা। সেখানে অভিষেক মৌসুমেই ক্লাবটির প্রথম বুন্ডেসলিগা জয়ে ভূমিকা রাখেন তিনি। ওই মৌসুমে ইউরোপা লিগেও উঠেছিল লেভারকুজেন।

গত মৌসুমে অবশ্য সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি জার্মান ক্লাবটি। লিগে চ্যাম্পিয়ন বায়ার্নের চেয়ে অনেক ব্যবধানে পেছনে থেকে হয় রানার্সআপ। 

জাকাকে অবশ্য ধরে রাখতে চেয়েছিলেন লেভারকুজেনের নতুন ক্লাব এরিক টেন হাগ। সপ্তাহখানেক আগেই তিনি বলেন, কিছুতেই দলের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’ এই ফুটবলারকে ছাড়তে চান না।

আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে ২২৫টি ম্যাচ খেলেন ৩২ বছর বয়সী জাকা। উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে জিতেছিলেন দুটি এফএ কাপ।

আগামী ১৬ অগাস্ট ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে ফেরার যাত্রা শুরু হবে জাকা ও তার দল সান্ডারল্যান্ডের।