১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের সালিবার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

এই ডিফেন্ডারকে হারালে সেটি হবে ফ্রান্সের জন্য বিশাল বড় ধাক্কা।

ফ্রান্সের সালিবার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
উইলিয়াম সালিবা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 11:26 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

পিঠের চোটের কারণে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে উইলিয়াম সালিবার খেলা নিয়ে ‘খুবই সংশয়’ রয়েছে, সূত্রের বরাতে জানিয়েছে ইএসপিএন। আর্সেনালের এই ডিফেন্ডারকে হারালে সেটি হবে ফ্রান্সের জন্য বিশাল বড় ধাক্কা।

ইএসপিএন লিখেছে, চোটের মাত্রা বুঝতে সোমবার ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের স্ক্যান করা হবে। তবে ধারণা করা হচ্ছে, বিশ্রাম ও চিকিৎসার জন্য তার দীর্ঘ সময় লাগবে এবং ফ্রান্সের হয়ে তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের ৬৩ ম্যাচের মধ্যে ৫০টিতে খেলেছেন সালিবা। দলটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বুদাপেস্টে গত শনিবার পিএসজির বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ফাইনালে পুরো ১২০ মিনিটই খেলেন তিনি। এই ম্যাচের আগে থেকেই তার পিঠে হালকা চোট ছিল। 

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন সালিবা। এর মধ্যে আছে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গতবারের রানার্সআপ ফ্রান্স।