২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আইএইচএফ হ্যান্ডবলে দুই বিভাগে রুপা বাংলাদেশের

অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ কোনো বিভাগে ভারতের সাথে পেরে ওঠেনি বাংলাদেশ।

আইএইচএফ হ্যান্ডবলে দুই বিভাগে রুপা বাংলাদেশের
আইএইচএফ (হ্যান্ডবল) ট্রফির অনূর্ধ্ব-১৮ ও ২০ বিভাগে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। ছবি: হ্যান্ডবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 09:03 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

দারুণ প্রাপ্তির হাতছানি ছিল বাংলাদেশের সামনে, কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষে আইএইচএফ (হ্যান্ডবল) ট্রফির অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ কোনো বিভাগেই পেরে উঠল না দল। দুই বিভাগেই রুপা জিতেছে স্বাগতিকরা।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ভারতের বিপক্ষে ৪৮-২৭ গোলে হেরে যায় বাংলাদেশ। 

এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলে হারায় আফগানিস্তানকে। তাতে স্বাগতিকদের পয়েন্ট হয় ৬।

এ বিভাগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ শেষ করে ভারত। শিরোপাও জিতে নেয় তারা।