১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জেরার্ড মার্তিন অনুশীলনে ফিরেছেন

অসুস্থতার জন‍্য এর আগের দিন অনুশীলনে ছিলেন না বার্সেলোনার এই ডিফেন্ডার।

জেরার্ড মার্তিন অনুশীলনে ফিরেছেন
হলুদ কার্ড দেখছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ মার্তিন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 06:30 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ওসাসুনার বিপক্ষে ম‍্যাচের আগের দিন বার্সেলোনার অনুশীলনে ফিরলেন জেরার্দ মার্তিন। অসুস্থতার জন‍্য আগের দিন অনুশীলনে ছিলেন না এই তরুণ ডিফেন্ডার।

সুস্থ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই স্কোয়াডে থাকবেন মার্তিন। লা লিগার ম‍্যাচে একাদশে জন‍্যও হান্সি ফ্লিকের বিবেচনায় ভালোভাবেই থাকতে পারেন তিনি।  

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। 

সাম্প্রতিক সময়ে বাম দিকের সেন্টার ব‍্যাক হিসেবে খেলছেন মার্তিন। ওসাসুনার বিপক্ষে সেই পজিশনেই দেখা যেতে পারে তাকে।

প্রাক মৌসুমে এশিয়া সফরে দিয়ে বাম দিকের সেন্টার ব‍্যাক হিসেবে খেলা শুরু করেন মার্তিন। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর পাও কুবার্সির সঙ্গে রক্ষণে শুরুর একাদশে জায়গা পাকা করে ফেলেছেন তিনি। অনুশীলনে ফেরার পর ছয় ম‍্যাচের পাঁচটিতেই শুরুর একাদশে ছিলেন মার্তিন। একমাত্র যে ম‍্যাচে ছিলেন না, সেটায় চেলসির বিপক্ষে ৩-০ গোলে হারে বার্সেলোনা। স্ট‍্যামফোর্ড ব্রিজে তিনি মাঠে নামেন ৭৯তম মিনিটে।