১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২০২৮ পর্যন্ত ইউভেন্তুসের কোচ স্পালেত্তি

চুক্তির মেয়াদ দুই মৌসুমের জন্য বাড়ানো হয়েছে।

২০২৮ পর্যন্ত ইউভেন্তুসের কোচ স্পালেত্তি
লুসিয়ানো স্পালেত্তি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 09:56 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

ইউভেন্তুসের সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে লুসিয়ানো স্পালেত্তির। ২০২৮ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

৬৭ বছর বয়সী স্পালেত্তির সঙ্গে চুক্তির মেয়াদ দুই মৌসুমের জন্য বাড়ানোর কথা শুক্রবার জানিয়েছে ইউভেন্তুস। গত অক্টোবরে সেরি আর ক্লাবটির দায়িত্ব নেন ইন্টার মিলান, নাপোলি ও ইতালি জাতীয় দলের সাবেক কোচ।

শুরুতে স্বল্প-মেয়াদী চুক্তিতে চলতি মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন তিনি। ইতালিয়ান গণমাধ্যমের খবর, পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চুক্তি নবায়নের সুযোগ রাখা হয়েছিল। যার মধ্যে প্রধান ছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন।

স্পালেত্তির সময়ে পারফরম্যান্সে উন্নতি করেছে ইউভেন্তুস। চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে আছে তারা। লিগে পঞ্চম স্থানে আছে দলটি, চতুর্থ স্থানের কোমো থেকে এক পয়েন্ট পিছিয়ে।

আগামী শনিবার লিগ ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে ইউভেন্তুস।