একই রেকর্ড ৪ দিনে ভাঙল ৩ বার
আগের চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে রেকর্ডটি নিজের করে নিলেন ডিক আটফোকাট।
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ মাঠে গড়ানোর দিনেই এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বয়সে কোচের রেকর্ড নতুন করে লেখা হয়। মাঝে সেটা ভাঙে আরেকবার। সবশেষ এবার, জার্মানির বিপক্ষে কুরাসাওয়ের ডাগআউটে দাঁড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন ডিক আটফোকাট।
হিউস্টনে রোববার ম্যাচ শুরুর বাঁশি বাজতেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে লেখা হয়ে যায় আটফোকাটের নাম। এদিন তার বয়স ৭৮ বছর ২৬০ দিন।
গত বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৭৪ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার ডাগআউট দাঁড়িয়ে আগের রেকর্ড ভেঙে দেন উগো ব্রুশ। ওই ম্যাচের কয়েক ঘণ্টা পর, কয়েক মাসের বড় মিরোস্লাভ কৌবেক চেকিয়াদের ডাগআউটে দাঁড়িয়ে নতুন করে রেকর্ডটি গড়েন। ব্রুশের জন্ম ১৯৫২ সালের ১০ এপ্রিল, কৌবেকের জন্ম ১৯৫১ সালের ১ সেপ্টেম্বর।
এবার তাদের চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে রেকর্ড নিজের করে নিলেন আটফোকাট।
এই ডাচের কোচিংয়েই বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় দেড় লাখের সামান্য বেশি জনসংখ্যার দেশটি।
