১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কয়েক সপ্তাহের’ জন্য ছিটকে গেলেন পুলিসিক

অগাস্টের কোনো এক সময়ে ক্লাব এসি মিলানের অনুশীলনে ফিরবেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।

‘কয়েক সপ্তাহের’ জন্য ছিটকে গেলেন পুলিসিক
ক্রিশ্চিয়ান পুলিসিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 01:51 AM

Updated : 11 Sep 2026, 03:37 PM

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিকের ডান পায়ের নিচের অংশের হাড়ে চিড় ধরা পড়েছে। বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এসি মিলানের এই তারকাকে।

বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মাঠ ছাড়েন পুলিসিক।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার তার চোটের কথা জানিয়েছে। ২৭ বছর বয়সী এই ফুটবলারের সেরে ওঠার পরিকল্পনা নিয়ে তার ক্লাবের সঙ্গে মিলে কাজ করার কথা জানিয়েছে তারা।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, পুলিসিককে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এবং অগাস্টের কোনো এক সময়ে তিনি এসি মিলানের অনুশীলনে ফিরবেন।

এবারের বিশ্বকাপের মাঝেও চোট পেয়েছিলেন পুলিসিক।