১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফুটসাল এশিয়ান কাপের বাছাইয়ে ইরানের গ্রুপে বাংলাদেশ

প্রথমবারের মতো এএফসি এশিয়ান ফুটসাল অংশ নেওয়ার অপেক্ষা থাকা বাংলাদেশ বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে।

ফুটসাল এশিয়ান কাপের বাছাইয়ে ইরানের গ্রুপে বাংলাদেশ
ফুটসাল এশিয়ান কাপে কে কোন গ্রুপে। ছবি: এএফসি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

এবারই প্রথম এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। পথচলার শুরুতে কঠিন গ্রুপে জায়গা পেয়েছে দল। প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের গ্রুপে আছে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বৃহস্পতিবার ২০২৬ এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ‘জি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

এই দুই দলের মধ্যে সংযুক্ত আরব আমিরাত এর আগে একবারই বাছাইপর্ব পেরিয়েছিল, ২০১২ সাল। মালয়েশিয়া গত দুই আসরে বাদ পড়ে বাছাইপর্ব থেকে।

৩১ দল নিয়ে হওয়া বাছাইয়ের ড্রয়ে কঠিন গ্রুপে পড়লেও বাংলাদেশের সামনে সুযোগ আছে মূল পর্বে যাওয়ার। আট গ্রুপের সেরা এবং সাত সেরা রানার্সআপ পাবে ২০২৬ সালে ইন্দোনেশিয়াতে হতে যাওয়া মূল পর্বের টিকেট। 

আগামী ২০-২৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাছাইপর্ব। বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো হবে মালয়েশিয়া। ২০ সেপ্টেম্বর প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ।

২২ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়া এবং ২৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।