১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

থাইল্যান্ডের সাঁতারে রাফির সোনা জয়

বয়সভিত্তিক প্রতিযোগিতায় দুই ইভেন্টে অংশ নিয়ে একটিতে সেরা হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু।

থাইল্যান্ডের সাঁতারে রাফির সোনা জয়
থাইল্যান্ডে সোনা জয়ের পর দেশের পতাকা নিয়ে উচ্ছ্বাস সামিউল ইসলাম রাফির। ছবি: রাফির ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 08:55 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

গ্লাসগো কমনওয়েলথ গেমসের হতাশার পর, থাইল্যান্ডে বয়সভিত্তিক সাঁতারে আলো ছড়িয়েছেন সামিউল ইসলাম রাফি। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের এই সাঁতারু হয়েছেন সেরা।

‘থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপ-২০২৬’ মূলত ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকসের অফিসিয়াল প্রতিযোগিতা নয়। তবে এই ইভেন্টের ৫০ মিটারে ব্যাকস্ট্রোকে রাফি ২৪ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন।

সবশেষ স্কটল্যান্ডের গ্লাসগোতে হওয়া কমনওয়েলথ গেমসে ১০০ মিটার ফ্রিস্টাইল ও ৫০ মিটার বাটারফ্লাই-এই দুই ইভেন্টে অংশ নিয়ে হিট থেকে বাদ পড়েছিলেন রাফি। 

৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ৩৬তম। আর ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে তিনি বিদায় নিয়েছিলেন ৫২ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়ে।

থাইল্যান্ডের প্রতিযোগিতায় ৫০ মিটার বাটারফ্লাইয়েও অংশ নেন রাফি। সেখানে ২১ বছর বয়সী এই সাঁতারু হন তৃতীয়।