২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গ্রুপ সেরা হয়ে আইএইচএফ ট্রফির সেমি-ফাইনালে বাংলাদেশ

মালদ্বীপকে উড়িয়ে দেওয়া ম্যাচে আলো ছড়িয়েছেন সুমল তঞ্চঙ্গ্যা ও সোহাগ আলি।

গ্রুপ সেরা হয়ে আইএইচএফ ট্রফির সেমি-ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের একটি দৃশ্য। ছবি: হ্যান্ডবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 09:08 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

মালদ্বীপের বিপক্ষে ম্যাচে আলো ছড়ালেন সুমল তঞ্চঙ্গ্যা ও সোহাগ আলি। দুজনেই জালের দেখা পেলেন সাতবার করে। আইএইচএফ (ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন) ট্রফির অনূর্ধ্ব-২০ বিভাগে অনায়াস জয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার মালদ্বীপকে ৩৯-১৭ গোলে হারায় বাংলাদেশ। শনিবার প্রথম সেমি-ফাইনালে দল মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ইয়েমেনের।

‘এ’ গ্রুপের সেরা হয়েছে ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ মালদ্বীপের।

অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশের জন্য দিনটি অবশ্য আনন্দের ছিল না। তারা ৩৫-৩৯ গোলে হেরেছে ভারতের কাছে। শনিবার বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে।