১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্তিনেল্লির প্রথম হ্যাটট্রিক

আর্সেনালের হয়ে এক ম্যাচে হেডে দুই গোলও প্রথমবার করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

মার্তিনেল্লির প্রথম হ্যাটট্রিক
গোলের পর গাব্রিয়েল মার্তিনেল্লির উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 11:39 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

২৪৯তম ম্যাচে এসে একটি অপেক্ষার অবসান হলো গাব্রিয়েল মার্তিনেল্লির। আর্সেনালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

এফএ কাপের তৃতীয় রাউন্ডে রোববার পোর্টসমাউথের বিপক্ষে এই স্বাদ পান মার্তিনেল্লি। ৪-১ গোলের জয়ে চতুর্থ রাউন্ডে পা রাখে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।

তৃতীয় মিনিটে পিছিয়ে পড়া আর্সেনাল অষ্টম মিনিটে সমতায় ফেরে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। 

২৫তম মিনিটে দলকে এগিয়ে নেন মার্তিনেল্লি। প্রথমার্ধের শেষ দিকে আর্সেনাল পেনাল্টি পেলেও, বাইরে মারেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে।

৫১ ও ৭২তম মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মার্তিনেল্লি। 

দুটি গোল হেডে করেন ২৪ বছর বয়সী ফুটবলার। আর্সেনালের হয়ে এই প্রথম এক ম্যাচে হেডে দুই গোল করলেন তিনি।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ৯টি।