১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাতীয় বক্সিংয়ের ফাইনালে যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত

‘বাই’ পেয়ে সেমি-ফাইনালে ওঠা এই বক্সার অনায়াস জয়ে উঠেছেন সেরার লড়াইয়ে।

জাতীয় বক্সিংয়ের ফাইনালে যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত
জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে উঠেছেন জিনাত ফেরদৌস। ছবি: বক্সিং ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 01:27 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

প্রথমবারের মতো জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেই আলো ছড়ালেন জিনাত ফেরদৌস। ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার।

৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগী মাত্র ছয় জন হওয়ায় ‘বাই’ পেয়ে সরাসরি সেমি-ফাইনালে খেলার সুযোগ পান জিনাত। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি সহজে হারিয়ে দেন আয়শা খাতুনকে।

জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিচ্ছেন জিনাত, খেলছেন নরসিংদীর গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে। তবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে আগেই অভিষেক হয়েছে তার।

গত বছর এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে এলিট ৪৮ থেকে ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট ক্যাটাগরিতে সোনা জিতেন জিনাত। পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিংয়েও নিজের ইভেন্টে হন সেরা। পোল্যান্ডে আরেকটি আন্তর্জাতিক আসরে ব্রোঞ্জ জিতেছিলেন।