২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জাতীয় দলের ক‍্যাম্পে ডাক পেলেন মিচেল-মোরশেদ

দুই তরুণ ফুটবলারই জাতীয় দলে এলেন প্রথমবার।

জাতীয় দলের ক‍্যাম্পে ডাক পেলেন মিচেল-মোরশেদ
কিউবা মিচেল। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 08:32 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

নভম্বরের দুই ম‍্যাচের জন‍্য চলমান ক‍্যাম্পে ডাক পেলেন কিউবা মিচেল ও মোরশেদ আলী। জাতীয় দলে এবারই প্রথম এলেন এই দুই ফুটবলার।    

চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে নেপাল ও ভারতের বিপক্ষে দেশে দুটি ম‍্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার প্রীতি ম‍্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। এর পাঁচ দিন পর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে তারা। 

ম‍্যাচ দুটি সামনে রেখে গত ৩০ অক্টোবর থেকে চলছে জাতীয় দলের ক্যাম্প। এরই মধ‍্যে ঘোষণা করা হয়েছে ২৭ জনের প্রাথমিক দল। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বসুন্ধরা কিংসের ১৯ বছর বয়সী মিচেল ও ফর্টিস এফসির মোরশেদ।

‎মিচেলের জন্ম ইংল্যান্ডে। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের মা বাংলাদেশি, বাবা জ্যামাইকান। ইংল্যান্ড ও জ্যামাইকার পাসপোর্ট থাকায় দুটি দেশের হয়েই খেলার দুয়ার তার সামনে খোলা। গত জুনে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন মিচেল। আন্তর্জাতিক ফুটবলের জন‍্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে। 

বার্মিংহ্যাম একাডেমির হয়ে যাত্রা শুরুর পর ২০২২ সালে তিনি যোগ দেন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলে। গত জুলাইয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে।

অনূর্ধ্ব-২৩ দলে ভালো পারফরম‍্যান্সের পুরস্কার পেয়েছেন মোরশেদ। অনুশীলনে ভালো করে জাতীয় চূড়ান্ত দলে নিজেদের দাবি জানিয়ে রাখার সুযোগ তাদের সামনে।