Published : 07 Apr 2026, 10:16 PM
জুটি বেঁধে আলো ছড়ালেন সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। সাউথ এশিয়া ব্যাডমিন্টন রিজিওনাল চ্যাম্পিয়নশিপে পুরুষ দ্বৈতে জুটি গড়ে বাংলাদেশকে সোনার পদক এনে দিলেন তারা।
ইসলামাবাদে মঙ্গলবার এই ইভেন্টের ফাইনালে সিফাত-নাজমুল জুটি দুর্দান্ত পারফরম্যান্সে নেপালের প্রিন্স দাহাল-ক্রিস্তিজ কাহালকে জুটিকে ২–১ সেটে হারান।
প্রথম সেটে ২১-১৫ ব্যবধানে নেপালের জুটিকে উড়িয়ে দেন সিফাত-নাজমুল। দ্বিতীয় সেটে জমজমাট লড়াইয়ের পর ২১-১৮ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায় নেপাল। তৃতীয় সেটে আবার দাপুটে সিফাত-নাজমুল, এবার তারা জিতে নেন ২১–১৪ পয়েন্টে।
ব্যক্তিগত ইভেন্টেও আলো ছড়িয়েছেন সিফাত। অনুর্ধ্ব-২৩ পুরুষ এককে ব্রোঞ্জ পেয়েছেন তিনি।