১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল দলে একের পর এক চোটের ছোবল

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দল থেকে এই নিয়ে তিন জন ছিটকে গেলেন।

ব্রাজিল দলে একের পর এক চোটের ছোবল
অনুশীলনে ব্রাজিল দল। ছবি: সিবিএফ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 02:25 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

পোস্টে আলিসনকে দিয়ে শুরু, পরের দুই দিনে রক্ষণের প্রথম পছন্দের দুজনকে হারাল ব্রাজিল। ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পর, সবশেষ চোট পেয়ে ছিটকে গেলেন গাব্রিয়েল মাগালিয়াইস।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে গত রোববার ২-০ গোলে হেরে যাওয়া লিগ কাপের ফাইনালে পুরোটা সময় খেলেন আর্সেনালের সেন্টার-ব্যাক গাব্রিয়েল। পরে ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি।

পরীক্ষা করে দেখা যায়, জাতীয় দলের হয়ে এবারের আন্তর্জাতিক বিরতিতে খেলতে প্রস্তুত নন গাব্রিয়েল। তার বদলে নতুন কাউকে ডাকেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

আসছে বিশ্বকাপের প্রস্তুতিপর্বে বস্টনে আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ৩১ মার্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ম্যাচটি হবে অরল্যান্ডোয়।

এই দুই ম্যাচের জন্য শুরুতে ঘোষিত দল থেকে গত শুক্রবার ছিটকে যান প্রথম পছন্দের গোলরক্ষক লিভারপুলের আলিসন। এরপর একই কারণে একই পথে হাঁটেন ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর লেফট-ব্যাক আলেক্স সান্দ্রো।

সান্দ্রোর জায়গায় ব্রাজিলেরই আরেক ক্লাব ক্রুজেইরোর লেফট-ব্যাক কাইকিকে দলে নিয়েছে ব্রাজিল।