১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যামেরুনের ফুটবল প্রধান ইতোকে চার ম্যাচের নিষেধাজ্ঞা

বার্সেলোনা ও ক্যামেরুনের সাবেক ফুটবলারকে ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

ক্যামেরুনের ফুটবল প্রধান ইতোকে চার ম্যাচের নিষেধাজ্ঞা
সামুয়েল ইতো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 08:13 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

অসদাচরণের দায়ে শাস্তি পেয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রধান সামুয়েল ইতো। বার্সেলোনার সাবেক এই ফুটবলারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।

শুরু তাই নয়। সিএএফের ডিসিপ্লিনারি কমিটি ইতোকে ২০ হাজার ডলার জরিমানাও করেছে। 

এই শাস্তিকে সম্পূর্ণ ‘অযৌক্তিক’ বলছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন। এর বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্তা সংস্থা।

গত শুক্রবার আফ্রিকা কাপ অব নেশন্সের কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় ক্যামেরুন। ম্যাচ চলাকালে রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে সিএএফের প্রেসিডেন্টের সামনেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ইতোকে।

ওই সময় মাঠেও তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। দুই দলের খেলোয়াড়দের হাতাহাতিতে জড়াতে দেখা যায়। পরে রোববার ওই ঘটনার তদন্ত শুরু করার কথা জানায় সিএএফ।

এবারের আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে আগামী রোববার মরক্কো ও সেনেগাল মুখোমুখি হবে।