১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেবল স্বপ্ন ভেঙে যাওয়ার পর ক্লাসিকোয় তাকিয়ে বার্সেলোনা

লা লিগার শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সেলোনার পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে, ম্যাচটিকে ‘ফাইনাল’ মনে করছেন লামিনে ইয়ামাল।

ট্রেবল স্বপ্ন ভেঙে যাওয়ার পর ক্লাসিকোয় তাকিয়ে বার্সেলোনা
এখন লা লিগা জয়ের ছবি আঁকছেন লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 09:02 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ট্রেবল জয়ের স্বপ্ন ভেস্তে গেছে। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে মিলেছে পরাজয়ের হতাশা। তবে মুষড়ে পড়ার উপায় নেই। সামনেই যে অপেক্ষায় আরেকটি মহারণ! রেয়াল মাদ্রিদের বিপক্ষে সেই লড়াইয়ে জিতে লা লিগার শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে মরিয়া বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। 

এবারের কোপা দেল রে জয়ের পর থেকেই বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে অনেক। তবে সেই আশা মুখ থুবড়ে পড়েছে মঙ্গলবার। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তুমুল নাটকীয়তার পর ইন্টার মিলানের কাছে হেরে ছিটকে পড়েছে কাতালানরা।

ট্রেবলের স্বপ্ন এখন রূপ নিয়েছে ঘরোয়া ডাবল জয়ের আশায়। লা লিগায় এখনও রেয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। রোববার ক্লাসিকোয় জিততে পারলে শিরোপা একরকম নিশ্চিত হয়েই যাবে। 

ইন্টারে কাছে হারার পর ফ্লিক বললেন, এখন তারা তাকিয়ে লা লিগার শিরোপা জয়ে। 

“এখান থেকে আমরা শিখব। শেখার পালা চলতে থাকবে আমাদের। সময় খুব বেশি নেই, তবে আগামী সপ্তাহান্তে আবার আমরা ফিরব নতুন আশা নিয়ে।”

“কাজটা কঠিন হবে, তবে আমরা নিজেদের সবকিছু উজাড় করে দেব। লড়াই চলতে থাকবে। প্রস্তুতির জন্য পাঁচদিন সময় আছে আমাদের এবং আমরা এটা জিততে চাই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফির জন্য তাড়না।”

বার্সেলোনার পরাজয়ের পর কান্নাভেজা চোখে মাঠ ছেড়ে যাওয়া তরুণ তারকা লামিনে ইয়ামালের কণ্ঠেও ছিল একই আশাবাদ।

“রোববার আমাদের আরেকটি ফাইনাল। আমাদের একতাবদ্ধ থাকতে হবে।”

'হৃদয় দিয়ে' লড়ে বার্সেলোনাকে বিদায় করেছে ইন্টার মিলান

কান্নাভেজা বিদায়ের পর ইয়ামাল শোনালেন ট্রফির প্রতিশ্রুতি

'অবিশ্বাস্য ম্যাচ, স্পেশাল সেভ', সমের যেন সান সিরোর মহাপ্রাচীর

পরাজয়ের পর রেফারির ওপর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ