১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাড়ে ৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে গেয়ি

গণমাধ্যমের খবর, ইংলিশ ডিফেন্ডারকে দলে নিতে ২ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে সিটির।

সাড়ে ৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে গেয়ি
মার্ক গেয়ি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 10:37 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। রক্ষণভাগে শক্তি বাড়াতে ক্রিস্টাল প্যালেস থেকে মার্ক গেয়িকে দলে টানল ম্যানচেস্টার সিটি।

২৫ বছর বয়সী ইংলিশ সেন্টার-ব্যাকের সঙ্গে সাড়ে পাঁচ বছরের জন্য চুক্তি করার কথা সোমবার জানিয়েছে সিটি। ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন তিনি।

গেয়ির ট্রান্সফার ফি খোলাসা করেনি সিটি। তবে ইংলিশ গণমাধ্যম বিবিসির খবর, এই ফুটবলারকে দলে নিতে ২ কোটি পাউন্ড খচর হয়েছে ক্লাবটির।

জানুয়ারির দলবদলে সিটির দলে টানা দ্বিতীয় ফুটবলার গেয়ি। চলতি মাসের শুরুতে বোর্নমাউথ থেকে উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিওকে দলে যোগ করে পেপ গুয়ার্দিওলার দল।

চেলসির একাডেমিতে বেড়ে ওঠা গেয়ি ২০২১ সালে সোয়ানসি সিটি থেকে প্যালেসে যোগ দেন। ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৮ ম্যাচ খেলে ১১ গোল করার পাশাপাশি সতীর্থদের ৮টিতে গোলে সহায়তা করেন তিনি।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন গেয়ি।